Logo

কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসি’র মধ্যে সমন্বয়ের দাবিতে মানববন্ধন

Stock-Exchange-
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির মধ্যে সমন্বয়ের দাবিতে কেন্দ্রীয় ব্যাংক ঘিরে কর্মসূচি পালন করেছে শেয়ারবোজারের বিনিয়োগকারীদের একটি সংগঠন। দু’পক্ষের সমন্বয়হীনতা দ্রুত নিরসন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ শেয়ারবাজারে বিনিয়োগকারী ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। এই সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ কর্মসূচিতে কাজী আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র মধ্যে একটি টানাপোড়ন চলছে। এই পরিস্থিতিতে নাজুক অবস্থায় রয়েছেন শেয়ারবাজারসহ বিনিয়োগকারীরা। তাই দুইটি নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েন নিষ্পত্তি এবং শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এ লক্ষ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় পুঁজিবাজারের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যার কারণে পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করে। পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অযথা হস্তক্ষেপ বন্ধ করা খুবই জরুরী।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬