Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে দুই কোম্পানি

বোনাস বিওতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড  সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

তথ্য সূত্র অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিডিকম অনলাইন ৫ শতাংশ এবং ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬