Logo

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রূপালী ব্যাংকের ভিটিবিশাড়া শাখা উদ্বোধন

রূপালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভিটিবিশাড়ায় আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের  নতুন একটি শাখা উদ্বোাধন করা হয়েছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) ব্যাংকটির ৫৮৬ তম হিসেবে  এ শাখাটির উদ্বোধন করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও রূপালী ব্যাংকের পরিচালক মো. খলিলুর রহমান নতুন শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি মো. শওকত আলী খানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬