Logo

আগ্রহের শীর্ষে বেক্সিমকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৬৮ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার। ২৮ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, ওয়ান ব্যাংক, বীকন ফার্মা, সোনালী পেপার, আইএফআইসি ব্যাংক এবং ফরচুন সুজ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬