Logo

অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে : ড. বেনজীর আহমেদ

পুলিশপ্রধান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুলিশ মহাপরিদর্শক  ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি একথা বলেন।

সেগুনবাগিচায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে জুমবাংলা ইউথ ফাউন্ডেশন।

আরো পড়ুন : বাংলাদেশ কোস্ট গার্ড ৩৫ জনকে নিয়োগ দেবে

পুলিশপ্রধান বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে- এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে৷

তবে আমরা সব ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাব। ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়, যোগ করেন আইজিপি।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬