Logo

গ্লোবাল ইসলামী ব্যাংকের কুমিল্লা ও কেরানীহাট শাখার উদ্বোধন

Cummilla & Keranihat PR Photo
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের দুুইটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখে কুমিল্লা সদর এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে  শাখা দুটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখা দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬