Logo

ক্যাটাগরি পরিবর্তন ৬ কোম্পানির

ক্যাটাগরি পরিবর্তন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে কোম্পানিগুলো ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হেলো: এএফসি অ্যাগ্রো, ড্যাফোডিল কম্পিউটার্স, ইন্দো-বাংলা ফার্মা, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ও এসকে ট্রিমস ই্ন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে এএফসি অ্যাগ্রো দশমিক ৫০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্স ৬ শতাংশ নগদ, ইন্দো-বাংলা ৪ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস, শেপার্ড ইন্ডাস্ট্রিজ ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস, সিমটেক্স ৪ শতাংশ নগদ ও এসকে ট্রিমস ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬