Logo

২ বন্ডের লেনদেনের তারিখ ঘোষণা

বন্ডের লেনদেনের তারিখ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রাথমিক কার্যক্রম সম্পন্নের পর এসজিআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড এবং আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল মুদারাবা বন্ডের লেনদেন শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ড দুইটির মধ্যে এসজিআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন ২৬ ডিসেম্বর এবং আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল মুদারাবা বন্ডের লেনদেন ২৩ ডিসেম্বর শুরু হবে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত এসজিআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হচ্ছে : “SJIBLPBOND” ও কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৭ এবং আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল মুদারাবা বন্ডের ট্রেডিং কোড হচ্ছে : “IBBL2PBOND” ও কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৬।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬