Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, (২১ ডিসেম্বর ২০২১) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয় সভাটি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্ব করেন সভার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইইউ’র স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সাইন্সেস এর ডিন অধ্যাপক ড. এম এ হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও অনলাইনে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬