Logo

বাউফলে শীতার্তদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

01_MBL_PIC_CSR_Baufal Blanket 001
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে ৪০০ জন গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। আজ রোববার মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলমের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার আয়োজনে বাউফল প্রেসক্লাব চত্বরে গরীব-দুঃস্থদের হাতে কম্বল তুলে দেয়া হয়।

বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখা প্রধান মোঃ আশিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সহ-সভাপতি মুঃ মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান ডিউক ও সমাজ সেবক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬