Logo

সূচকের ধসে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার, (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় ধসে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএইসতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৭৮৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ২৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬