Logo

বুস্টার ডোজে প্রবেশ করল বাংলাদেশ

booster-bg-2021
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

করোনা সংক্রমণ প্রতিরোধে শুরুতে বুস্টার ডোজ টিকা নিলেন দেশে প্রথম টিকা নেওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর টিকার বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চলতি বছরের ২৭ জানুয়ারি বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন রুনু বেরুনিকা কস্তা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬