Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার ২০২১-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার, (১৯ ডিসেম্বর) অনলাইনের মাধ্যমে হয় নবীনবনণ অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল(অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন।

এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজেরসদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্প্রিং সেমিস্টার ২০২২ এ টিউশনফি’তে ২৫% ও ভর্তি ফি’তে ৬০% স্কলারশিপে ভর্তির ঘোষণাদেন। এছাড়াও তিনি জানান, ১১টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্টে ভর্তির সুযোগ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬