Logo

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার

স্বর্ণের বার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তথ্য সূত্র অনুযায়ী, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পর তল্লাশি করা হয়। এ সময় বিমানের ভেতরে সিটের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসব বারের ওজন প্রায় ১০ কেজি; যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬