Logo

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

Pushpastabak Bijoy
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান।

এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার, মোঃ মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান ও জি. এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদেরসহ ঊর্ধ্বতন নির্বাহী ও ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬