Logo

লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৪২ লাখ ৬৬ হাজার ৮৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৮৯ লাখ টাকা।

ওয়ান ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ ৩ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৬৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো: জেনেক্স ইনফোসি, সোনালী পেপার, অ্যাক্টিভ ফাইন, জিএসপি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডেবিডি ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬