Logo

লেনদেনের শীর্ষে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ১২৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি ৮ কোটি ৬১ লাখ ৫ হাজার ৫০৪টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৮৪ লাখ ৪৬ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ২৪ লাখ টাকা।

বেক্সিমকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির  ৩৮  লাখ ৮৮ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ১৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সাইফ পাওয়ারটেক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬