Logo

১৯তম এজিএমে মতিন স্পিনিংয়ের ৪০% লভ্যাংশ অনুমোদন

motin
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল  প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৪০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সোমবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মতিন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।

পরিচালক এম এ কাদেরের সভাপতিত্ব সভায় আর ও উপস্থিত ছিলেন পরিচালক মোসা. সেলিনা পারভিন, পরিচালক তাসলিমা বেগম, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুস সালাম এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার শামছুল হাসান, নিরীক্ষক মোহাম্মদ মোতালেব হোসেন এফসিএ, প্রধান হিসাব রক্ষক মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস এবং কোম্পানির সচিব মোঃ শাহ আলম মিয়া এফসিএস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬