Logo

কোহিনূর কেমিক্যালের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

kohinoor-
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যাল (বাংলাদেশ) লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা আজ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক লেঃ কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোম্পানি সচিব মোহা. শামীম করিব, এফসিএমএ এবং সিএফও আবু বক্কর সিদ্দিক, এফসিএমএ।

সভায় ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচ্য সভায় ২০২০-২০২১ অর্থ বৎসরের জন্য ৩৫%  হারে নগদ লভ্যাংশ এবং ১৫% হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬