Logo

দর বৃদ্ধির শীর্ষে অ্যারামিট লিমিটেড

Aramit
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যারামিট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৫৩ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩৩৩ বারে ৬৩ হাজার ২৫৭টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩৯ টাকা ১০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরেমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, অ্যাপেক্স ফুডস, সোনালী পেপার, মুন্নু অ্যাগ্রো, লিবরা ইনফিউশন, ন্যাশনাল টি ও ফার্মা এইডস লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬