Logo

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে রূপালী ব্যাংকের মানববন্ধন

RBL
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার দেশব্যাপি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংকের কর্মকর্তারা দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে অংশ নেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও মহাব্যবস্থাপক গোলাম মর্তুজা। এছাড়াও ব্যাংকের ডিজিএম এন.এম আলী ইমাম, মো. আনিছুর রহমান, মো. সরওয়ার হোসেনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় রূপালী ব্যাংকের কর্মকর্তারা দুর্নীতি বিরোধী নানা রঙ্গের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬