Logo

রবির ইজিএমের তারিখ নির্ধারণ

রবি আজিয়াটা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করেছে। আগামী ২৪ জানুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির ইজিএম ডিজিটাল প্লাটফমে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের প্রক্রিয়া সংশোধন এবং প্রজেক্ট শেষ করার মেয়াদ বাড়াবে কোম্পানিটি। এ কারণে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬