Logo

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে ৩ ভাইবোনসহ ৪ জন নিহত

নীলফামারী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। সদরের বৌবাজার রেলস্টেশন এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লিমা আক্তার (৮), মিনা আক্তার (৭), মোমিনুর রহমান (৪) ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন।

নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজার রেলস্টেশনের পাশে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, ওই তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।

মোমিনুর ও শামীমের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এই এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬