Logo

নতুন শেয়ার ইস্যু করবে আলিফ ইন্ডাস্ট্রিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন শেয়ারের মূল্য নির্ধারণ করবে সর্বশেষ আর্থিক প্রতিবেদনের কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু এবং শেয়ার অনুযায়ী।

আলিফ ইন্ডাস্ট্রিজ আসন্ন বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬