Logo

অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি)-কে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের অনুদান

এবিসি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি)কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। আজ মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবিসি’র সভাপতি মুনিরা খানের হাতে উক্ত চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম, মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি এবং কোম্পানি সেক্রেটারি আবু আস্গার জি. হারুনী।

এবিসি’র পক্ষে সিনিয়র সহ সভাপতি এম খায়রুল আলম, নির্বাহী পরিচালক সঞ্জয় রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মোঃ আখতারুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬