Logo

জেরুজালেমে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ফিলিস্তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী পুলিশের দাবি, ফিলিস্তিনি ওই যুবক প্রথমে এক ইহুদিকে ছুরিকাঘাত করে ইসরাইলি এক পুলিশকেও ছুরিকাঘাত করতে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেরুজালেমের দামেস্ক গেটের কাছে শনিবার ওই ইহুদিকে (২০) ছুরি দিয়ে হামলা করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ইসরাইলি নাগরিক।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি পুলিশের গুলিতে শনিবার ২৫ বছর বয়সি ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম জানাতে পারেননি ক্রিসেন্টের ওই মুখপাত্র।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬