Logo

সেনাবাহিনীকে জাতির গর্বের জায়গায় দেখতে চাই: সেনাপ্রধান

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সেনাবাহিনীকে আমি জাতির গর্বের জায়গায় দেখতে চাই, এটাই আমার ভিশন। সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা বাড়িয়েছে। এর ফলে দেশে ও বিদেশে যে কোনো দায়িত্ব পালনে সক্ষম এই বাহিনী।

রোববার সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান এসব বলেন।

সেনাপ্রধান বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে এই ম্যুরাল উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির পিতার এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে।

তিনি আরও বলেন, সেনা সদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: চট্টগ্রামে গণপরিবহণে হাফ ভাড়া কার্যকর

সিলেট সেনানিবাসে মুজিব চত্বরে স্থাপিত ভাস্কর্যটির বেজমেন্ট ৬ ফুট ও মূল ভাস্কর্য ১৯ ফুট দীর্ঘ। সেনাবাহিনীর সিলেট এরিয়া সদর দপ্তরের তত্ত্বাবধানে স্থাপিত হয়েছে ভাস্কর্যটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬