Logo

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে নেই ওপেনার সাইফ হাসান। চট্টগ্রাম টেস্টে খেলা এই তরুণ ওপেনার অসুস্থতার কারণে ঢাকা টেস্টে সুযোগ পাননি। এবার নিউজিল্যান্ড সফরেও জায়গা হয়নি সাইফ হাসানের।

জানুয়ারি মাসের শুরুতেই নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৫ জানুয়ারি বাই ওভালে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্সের হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬