Logo

ডেমু ট্রেনের ধাক্কায় এক পুলিশসহ ২ জন প্রাণ হারান

ট্রেনের ধাক্কায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক পুলিশসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন । শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মনির হোসেন (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।নিহত মনিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

তথ্য সূত্র মতে, দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশ কনস্টেবল মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন। রেললাইনের ওপর গাড়িগুলো উঠে পড়ায় তিনি সেগুলো সরাতে যান। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম।

তিনি বলেন, সিগন্যাল না মেনে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা একটি ডেমু ট্রেন যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬