Logo

বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

রাজধানীর বিমানবন্দর থানাধীন পদ্মা পাম্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক মোটরবাইক আরোহীকে ধাক্কা দিলে মো মাহদি হাসান (লিমন) (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিমন রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮৩ ব্যাচের শিক্ষার্থী।
নিহতের প্রতিবেশী মো. ইমাম হাসান জানান, লিমন মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পদ্মা ওয়েল পাম্পের সামনে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত লিমন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬