Logo

৩১টি দেশে ওমিক্রন শনাক্ত

ওমিক্রন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়েছে ফিনল্যান্ডে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গতকাল বৃহস্পতিবার করোনার নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছে, তাদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন। এবার ফিনল্যান্ডে যার সংক্রমণ শনাক্ত হয়েছে, তিনি সুইডেন থেকে সেখানে গিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, যারা একই সঙ্গে সুইডেন থেকে ফিনল্যান্ডে এসে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের নমুনাও পরীক্ষা করা হচ্ছে। ইউরোপের বাইরে যে দেশগুলোয় এই ধরন ছড়িয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বতসোয়ানা, ঘানা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, হংকং, ইসরায়েল, জাপান, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬