Logo

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো ) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটির ১৫৬ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮ লাখ ১৭ হাজার টাকার।

৫৪ কোটি ৮১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও আইডিএলসি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬