Logo

বিপুল পরিমান মাদকসহ আটক ৫২ জন

সারাদেশে গ্রেফতার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ২৮ পিস ইয়াবা, ৪২৭ গ্রাম ৩৩০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ৫২ কেজি ২৮০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম আইস জব্দ করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ মামলা করা হয়েছে।

আরো পড়ুন: ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হবেন না: বায়োএনটেকের প্রধান

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬