Logo

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড হল্টেড

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১২টা  ৩০মিনিট পর্যন্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭৭ লাখ ৭২ হাজার ৮১৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার দর ছিল ৫৪ টাকা ২০ পয়সা।

আরো পড়ুন: জমি কিনবে ইফাদ অটোস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬