Logo

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হবেন না: বায়োএনটেকের প্রধান

বায়োএনটেকের প্রধান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কোভিড-১৯ ভ্যাকসিন ফাইজারের সহনির্মাতা এবং বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগুর শাহিন।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন। খবর আলজাজিরার। তিনি বলেন, করোনা টিকা নেওয়ার পরও অনেক মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও তারা সম্ভবত গুরুতর অসুস্থ হওয়ার হাত থেকে সুরক্ষিত থাকবেন।

গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পরই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

আরো পড়ুন: বিওতে বোনাস পাঠিয়েছে এপেক্স ফুটওয়্যার

দক্ষিণ আফ্রিকার এক বিশেষজ্ঞ প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামক এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর’ বলে দাবি করেন। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সৃষ্ট আতঙ্কে দক্ষিণ আফ্রিকায় ভ্রমনে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগুর শাহিন আরও বলেন, আতঙ্কিত হবেন না। মহামারিকে হারানোর পরিকল্পনা আগের মতোই আছে। করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার গতি আরও বাড়িয়ে দিতে হবে। এছাড়া  ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর বলে আমাদের বিশ্বাস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আপনি যদি টিকা নেওয়ার পরও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত হন, তা হলে টিকার বুস্টার ডোজ নিয়ে নিন। আর আপনি যদি টিকাই না নিয়ে থাকেন, তা হলে টিকা নিয়ে নিতে হবে। যত দ্রুত সম্ভব টিকার প্রথম ডোজ নিয়ে নিন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬