Logo

ডিআরইউ সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হাসিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নূরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

নির্বাচনে সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, অর্থ সম্পাদক এ এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন ও কল্যাণ সম্পাদক হিসেবে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।

এছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিআরইউর বর্তমান সদস্য সংখ্যা এক হাজার ৮৭১ জন, এর মধ্যে ভোটার সংখ্যা ১৭২২ জন। নির্বাচনে মোট এক হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬