Logo

রূপালী ব্যাংকের উত্তর-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন

রূপালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংকের উত্তর-পশ্চিম জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) ভার্চ্যুয়ালি ব্যাংকের নতুন জোনাল অফিসের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. শওকত আলী খান।

ঢাকার সাভার বাজার রোডস্থ বিলাস সিনেমা হল ভবনের ৩য় তলায় অবস্থিত জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাহমিনা আখতার।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি আরো অংশ নেন ব্যাংকের মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, কাজী আব্দুর রহমান, মো. হারুনুর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম, উত্তম কুমার পাল, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খা, সিকদার ফারুক-ই-আজম, মো. শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ ও উত্তর-পশ্চিম জোনাল অফিসের ডিজিএম ও জোনাল ম্যানেজার মো. মনিরুজ্জামানসহ আরো অনেকে।

এছাড়াও রূপালী ব্যাংকের  উত্তর-পশ্চিম জোনের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬