Logo

একমি পেস্টিসাইডস সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

একমি পেস্টিসাইডস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

একমি পেস্টিসাইডস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০০ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬