Logo

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম নগরীর জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বিস্ফোরণের মাধ্যমে এই আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১০ গাড়ি ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এখনো এই অগ্নিকাণ্ডের বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬