Logo

বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক মঙ্গলবার

এক্সপোজার লিমিট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিষয়টি অনলাইন নিউজ পোর্টাল সানবিডিকে নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। তিনি সানবিডিকে বলেন, আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটি বৈঠক রয়েছে।

এসময় তিনি বলেন, বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ জমা, পুঁঞ্জিভূত লোকসান থাকলে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া ও বন্ডের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬