Logo

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন ২৬ ডিসেম্বর

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।
আজ বুধবার (২৪ নভেম্বর) বিকেলে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম দেওয়া শুরু হবে ৫ ডিসেম্বর, শেষ হবে ৮ ডিসেম্বর। এই তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম তোলা যাবে।

২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটোরিয়ামে ভোট অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬