Logo

রাজধানীতে গাড়িচাপায় নটরডেম শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে হল চত্বরের সামনে রাস্তা পারাপারের সময় নাঈম হাসান (১৮) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী আবদুল্লাহ আল নোমান তিনি জানান, গুলিস্তান হল চত্বরে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নাঈম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান হল চত্বরে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নাঈম। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার পূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি। আমরা জানতে পেরেছি সে নটরডেম কলেজের শিক্ষার্থী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

দেশ সমাচার/ফরা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬