Logo

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১জন ও ঢাকায় নেওয়ার পথে অন্য একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত (১৭)। সে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত ৩ জনের মধ্যে ঢাকায় নেওয়ার পথে আসিফ (১৮) নামের একজনের মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় যাচ্ছিল। এসময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর দুই আরোহীসহ পথচারীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬