Logo

এবি ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

এজিএমের ভেন্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৮০০ তম সভায় দেয়া হয়েছে এই অনুমোদন।

বিএসইসি সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ব্যাংক ৬০০ কোটি টাকার মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।

বন্ডটির অভিহিত মূল্য হবে এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এই বন্ডে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান,ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন ও বিভিন্ন স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠান,  সম্পদ ব্যবস্থাপক ফার্ম, যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবে। এর মাধ্যমে ব্যাংকটি টায়ার-১ মূলধন শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, ইস্যু ম্যানেজার রিভার্সটোন ক্যাপিটাল এবং আন্ডার রাইটার হিসেবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬