Logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী গ্রেফতার

অভিবাসী গ্রেফতার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে বালাকংয়ে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালায়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। তিনি জানান, অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আইনানুগ ব্যবস্থা এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।

এদিকে অভিযানের সময় আরও পাঁচ জন বিদেশি কর্মীকেও পাওয়া গেছে, মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬