Logo

গাজীপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

গাজীপুরে ইসলামী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮০ তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেকিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ ও কালিয়াকৈর শাখাপ্রধান মো. মাজহারুল ইসলাম। গ্রাহকের পক্ষ থেকে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও মুক্তিযোদ্ধা আব্দুল হক। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬