Logo

বিএনপির গণ অনশন পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে চিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে। শনিবার সারা দেশের ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নেন।

সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তাঁরা ফুটপাতে ও সড়কের পাশে অবস্থান নিয়েছেন।

সকাল আটটার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তিনি ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন। হাসপাতালে নেওয়ার আগেই গত ১১ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিতে সরকারের অনুমতির জন্য আবেদন করে তাঁর পরিবার।

দেশ সমাচার/ফরা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬