Logo

একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু

একমি পেস্টিসাইডস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন আজ থেকে শুরু হয়েছে। জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত একমি পেস্টিসাইডসের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “ACMEPL” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৮৪৯৬।

গেলো ১০ নভেম্বর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়। আর এরও আগে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

চলতি বছরের ১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

একমি পেস্টিসাইডস ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ি শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৪ টাকায়। এ কোম্পানিটির ওইসময়ের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ০.৪৮ টাকা।

একমি পেস্টিসাইডস শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী ৪ বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬