Logo

বাংলাদেশের ১৮ বছর পর জয়

লাল-সবুজ বাহিনী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

একটা সময় সহজেই মালদ্বীপকে হারাতো বাংলাদেশ। কিন্তু গত ১৮ বছর ধরে সেই দলটির বিপক্ষেই জয়হীন লাল-সবুজ বাহিনীরা। অবশেষে জামাল ভূইয়ার নেতৃত্বাধীন দলটি দেশটিকে হারাতে সক্ষম হলো। শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূইয়া ও তপু বর্মন দলের হয়ে দুটি গোল করেন।

বাংলাদেশ জামালের গোলে এগিয়ে যায় ম্যাচের ১২ মিনিটেই। আর তপু বর্মন ৮৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন। এর আগে ৩৩ মিনিটে প্রথমার্ধের একমাত্র গোল পায় মালদ্বীপ।

উল্লেখ্য সর্বশেষ মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ ২০০৩ সালে। সেবারে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনালে টাইব্রেকারে হারায় লাল-সবুজ বাহিনীরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬