Logo

এবি ব্যাংক এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় বাঙ্কাসুরান্সের সুবিধা চালুসাপেক্ষে এবি ব্যাংক গ্রাহককে বীমা সেবা প্রদান করবে।

এবি ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃজালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুর রহমান এবং মাহমুদুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬